আজ ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই রমজান, ১৪৪৭ হিজরি | বাংলা বাংলা English English
| Login
School Header Image
নিউজ:

আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম..

প্রধান শিক্ষকের বাণী

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। জাতির আকাঙ্ক্ষা পূরণে ও সুশিক্ষিত মানুষ গড়তে সূচনালগ্ন থেকেই মাদারতলী মাধ্যমিক বিদ্যালয় তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা মনে করি যুগের প্রয়োজন মেটাতে শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান ও বিদ্যা দান করেই তার দায় এড়াতে পারে না। নৈতিক মূল্যবোধের অবক্ষয়, ভোগবাদী মানসিকতার অস্থিরতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।  সামাজিক এ সংকটকালে শিক্ষা প্রতিষ্ঠানেরই গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও পিতা মাতার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষার্থীর মন-মনণ ও হৃদয়ের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। মাদারতলী মাধ্যমিক বিদ্যালয় এ প্রচেষ্টাকে সময়োপযোগী ও বেগবান করতে কাজটি করে যাচ্ছে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গুনগত শিক্ষা নিশ্চিত করে সরকারের টেকসই উন্নয়ন (এস ডি জি) বাস্তবায়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক ও বিদ্যালয়ের গুণগ্রাহীগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের অগ্রযাত্রার অংশীদার হবে এ আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

মোঃ মিজানুর রহমান
প্রধান শিক্ষক
মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়

পাথরঘাটা, বরগুনা।


প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক

মোঃ মিজানুর রহমান
প্রধান শিক্ষক
মোবাইলঃ ০১৭১৩৯৫১৫৭৯

ভিজিটর কাউন্টার

030108
Users Today : 68
Users Yesterday : 39
This Year : 3769
Total Users : 30108
Views Today : 435
Total views : 174082
Who's Online : 1

জরুরী হটলাইন নম্বর

জরুরী হটলাইন নম্বর
Top